ডিইউজে ভোরের আকাশ ইউনিট
মাজাহারুল চিফ-জাফরুল ডেপুটি

মো. মাজাহারুল ইসলামকে চিফ এবং জাফরুল আলমকে ডেপুটি চিফ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দৈনিক ভোরের আকাশ ইউনিট গঠন করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) অফিস কার্যালয়ে পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিট গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পত্রিকার বার্তা সম্পাদক মোস্তফা তারিক আল বান্না, মফস্বল বার্তা সম্পাদক আলম হোসেন, সিনিয়র রিপোর্টার মো. মাজাহারুল ইসলাম, সিনিয়র সম্পাদনা সহকারী কাজী তাজিম উদ্দিন, সিনিয়র সাব-এডিটর জাফরুল আলম, সিনিয়র সাব-এডিটর মু. সালেহীন খান প্রমুখ।
সভায় ডিইউজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মো. মাজাহারুল ইসলামকে ইউনিট চিফ ও জাফরুল আলমকে ডেপুটি ইউনিট করে কমিটি গঠন করা হয়।
ভোরের আকাশ/এসএইচ