শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিএসইসি'র উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১ জুন ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ডিএসইসি'র উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
ডিএসইসি'র উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর উদ্যোগে ''গণমাধ্যমের অপসংবাদিকতা ও ইহার প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন" শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

রবিবার (১ জুন) রাজধানীর সেগুনবাগিচা তোপখানা রোডস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।  আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক ওয়াসিক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আব্দুস সবুর।

অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, সহ-সভাপতি আলী ইমাম সুমন, সাংগঠনিক সম্পাদক শহীদ রানা, কোষাধ্যক্ষ নাজিম উদ-দৌলা সাদি, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি, কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, নির্বাহী সদস্য তানজিমুল নয়ন, আবু ইউসুফ ছাড়াও সংগঠনের সদস্যরা।  অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৫৬ জন সহ-সম্পাদক অংশগ্রহণ করেন।  কর্মশালা শেষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করেন।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: