শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কল্যাণ ট্রাস্ট থেকে ২ কোটি টাকা অনুদান পেলেন ৩২০ সাংবাদিক

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পর্যায়ে ৩২০ জন সাংবাদিকের মাঝে ২ কোটি ১০ লাখ টাকার কল্যাণ অনুদান বিতরণ করা হয়েছে। অনুদানপ্রাপ্তদের মধ্যে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার রয়েছে ১৫টি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার তথ্য ভবনে ডিএফপির অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কল্যাণ অনুদানের চেক বিতরণ করা হয়।

সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কাজ করছে উল্লেখ করে সচিব বলেন, সাংবাদিকদের স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এই ট্রাস্ট থেকে সাংবাদিকদের মাঝে মোট ৫৪ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, এই পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এই দায়িত্ব পালনের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, গত এক বছরে কল্যাণ ট্রাস্ট থেকে ৩ হাজার ৪২৮ জন সাংবাদিককে ১০ কোটি ৭০ লাখ টাকার কল্যাণ অনুদান প্রদান করা হয়েছে। 

এর পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিকের পরিবার এবং ১৯২ জন আহত সংবাদিককে সম্মাননা স্মারক, সনদসহ ৫৪ লাখ টাকার সম্মানী দেওয়া হয়েছে। একইসঙ্গে ৩০৫ জন সাংবাদিকের সন্তানকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে ৫৫ লাখ ২৬ হাজার টাকা।

সাংবাদিকদের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে একটি স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়েও কাজ করা হচ্ছে।

চেক বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য শাহীন হাসনাত, মো. আলাউদ্দিন এবং সদ্য প্রয়াত সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ছোট ভাই চিররঞ্জন সরকার।

ভোরের আকাশ/এসএইচ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

শেয়ার করুন: