শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দৈনিক এদিন পত্রিকার সম্পাদক আর নেই

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নর্থসাউথ ডেইলি এদিন প্রেস মিডিয়া লিমিটেডের দৈনিক এদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রবীণ সাংবাদিক রাম কিশোর মহলানবীশ (৬৯) আর নেই।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১টায় রাজধানীর পল্লবীতে ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেমেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে ডা. উদয় কিশোর মহলানবীশ এ তথ্য নিশ্চিত করেছেন।

রামকিশোর মহলানবীশ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত কিছু দিন থেকে তিনি পল্লবীর ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতালে ফুসফুসের সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

এদিন সম্পাদকের মৃত্যুর সংবাদে হাসপাতালে ছুটে যান নর্থ সাউথ গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম সাজু ও ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী।

এসময় তারা শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দেন এবং এক শোকবার্তায় এদিন সম্পাদকের বিদেহী আত্মার সদগতি কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ভোরের আকাশ/জাআ

সম্পাদক

শেয়ার করুন: