ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক

বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘ব্র্যাঞ্চ ম্যানেজার অথবা সাব ব্র্যাঞ্চ ম্যানেজার (এভিপি-ভিপি)’ পদে যোগ্য প্রার্থীদের আবেদন আহ্বান করেছে।
পদের বিবরণ অনুযায়ী:
ব্র্যাঞ্চ ব্যাংকিং বিভাগে এই পদে নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা নির্ধারিত না হলেও প্রার্থীদের ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
চাকরির ধরন ফুল-টাইম এবং কর্মস্থল হতে পারে দেশের যেকোনো স্থানে। প্রার্থীর বয়সের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়নি। বেতন নির্ধারিত হবে আলোচনার ভিত্তিতে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহীরা ইস্টার্ন ব্যাংক পিএলসির নির্ধারিত লিংকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ৩ জুলাই ২০২৫।
ভোরের আকাশ//হ. র