সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ৯ জানুয়ারি। এখন অপেক্ষা ফলের।তথ্যমতে, এ বছর পরীক্ষাটিতে অংশ নিয়েছেন ১০ লাখের বেশি চাকরিপ্রার্থী। প্রার্থী ও পদের সংখ্যার বিবেচনায় এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষা হিসেবেই বিবেচিত হচ্ছে।পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণত পরীক্ষার ১৫ দিনের মধ্যেই প্রিলির ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সেই হিসেবে চলতি জানুয়ারি মাসের মধ্যেই প্রাথমিকের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব শনিবার গণমধ্যমকে জানান, ‘আজ অধিদপ্তরে ফল প্রকাশ সংক্রান্ত একটি মিটিং অনুষ্ঠিত হচ্ছে। আমরা সাধারণত পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যে প্রকাশ করি। আজ বিকেল ৩টা থেকে উত্তরপত্র গ্রহণ করা হবে। তবে যেহেতু বুয়েট বিষয়গুলো দেখে এবং তাদের আজ ভর্তি পরীক্ষা চলছে; তাই কিছুটা সময় লাগতে পারে। তারপরও আমাদের লক্ষ্য ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করা।’এর আগে ২০২৪ সালে তিন ধাপে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। সেই অভিজ্ঞতা বিবেচনায় এবারও নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।ভোরের আকাশ/মো.আ.
১ সপ্তাহ আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি আইটি বিভাগে ‘সিস্টেম ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: আড়ংবিভাগের নাম: আইটিপদের নাম: সিস্টেম ইঞ্জিনিয়ারপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই)অভিজ্ঞতা: ৫ বছরবেতন: আলোচনা সাপেক্ষেচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকাআবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক আড়ং করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৪ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।সূত্র: বিডিজবস ডটকমভোরের আকাশ // হ.র
৩ মাস আগে
ব্যাংক এশিয়া পিএলসিতে ‘লিটিগেশন অফিসার (আপ টু এসইও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসিপদের নাম: লিটিগেশন অফিসার (আপ টু এসইও)পদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: এলএলবি/এলএলএমঅভিজ্ঞতা: ৪-৭ বছরবেতন: কোম্পানির নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: চট্টগ্রামআবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক ব্যাংক এশিয়া পিএলসি করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।সূত্র: বিডিজবস ডটকমভোরের আকাশ // হ.র
৩ মাস আগে
দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি তাদের শীর্ষ পর্যায়ের ‘হেড অব আরএমজি (এসভিপি টু এসইভিপি)’ পদে নতুন জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।পদের বিবরণ:পদ: হেড অব আরএমজি (এসভিপি টু এসইভিপি)পদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিঅভিজ্ঞতা: ১৫ বছরবেতন: আলোচনা সাপেক্ষচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেনবয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছরকর্মস্থল: ঢাকাআগ্রহীরা প্রিমিয়ার ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে পারবেন। উল্লেখ্য, আগ্রহীদের ৩০ সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।সূত্র: বিডিজবস ডটকমভোরের আকাশ // হ.র
৪ মাস আগে