পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৬ শূন্যপদে নিয়োগ

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৬টি শূন্যপদে জনবল নিয়োগের জন্য আগামী ৩ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করার শেষ দিন ২৪ জুলাই ২০২৫।
নিয়োগ সংক্রান্ত প্রধান তথ্য
প্রতিষ্ঠান: জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুর
পদসংখ্যা: ১৬ জন
পদসমূহ:
অফিস সহকারী (কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) - ৯টি
হিসাব সহকারী - ৫টি
সার্টিফিকেট সহকারী - ২টি
বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ
কর্মস্থল: পিরোজপুর
চাকরির ধরন: সরকারি
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা: ৩ জুলাই ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর
বয়স প্রমাণের ক্ষেত্রে: এফিডেভিট গ্রহণযোগ্য নয়
আবেদন ফি
প্রতিটি পদের জন্য টেলিটকের মাধ্যমে সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা
অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন ফরমের জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
শেষ তারিখ
আবেদনের শেষ সময় ২৪ জুলাই ২০২৫।
আগ্রহী প্রার্থীদের সময়মত আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।
ভোরের আকাশ//হ.র