রকমারি ডটকমে অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

অভিজ্ঞতা ছাড়াই আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠান রকমারি ডটকম। প্রতিষ্ঠানটি তাদের বিজনেস ডেভেলপার পদে জনবল নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হয়েছে ২৪ আগস্ট থেকে এবং চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
এক নজরে রকমারি ডটকমের চাকরির তথ্য
প্রতিষ্ঠানের নাম: রকমারি ডটকম
পদের নাম: বিজনেস ডেভেলপার
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২২–৩২ বছর
কর্মস্থল: ঢাকা (মতিঝিল)
বেতন: ২০,০০০–৩০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা
ট্রাভেল ভাতা (টি/এ) ও মোবাইল বিল
দুপুরের খাবার সুবিধা
প্রতি বছর বেতন বৃদ্ধি
বছরে ২টি ঈদ বোনাস
হাসপাতাল পরীক্ষার জন্য ছাড়
ইন-হাউস ডাক্তার থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানার জন্য ও আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
এই পদটি বিশেষভাবে অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ চাইলে আকর্ষণীয় হতে পারে।
ভোরের আকাশ//হ.র