শিরোনাম
নভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

সংসদে রুমিন ফারহানার অভিযোগ

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে অসংগতি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো, তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া নিয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যে পরস্পরবিরোধিতা রয়েছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

তিনি বলেছেন, একজন উপদেষ্টা শেখ হাসিনার দেশে ফেরার পথে বাধা না দেওয়ার কথা বলছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস না দেওয়ার কথা বলছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা যাচাই করা হয়নি। সরকারের এমন পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যে তিনি শেখ হাসিনার পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সামনে আনেন।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া নোটিশের উপর বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা। এ সময় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের বক্তব্য তুলে ধরে তিনি।

রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’—ঠিক তেমনিভাবে শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে তার উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে এর সর্বশেষ উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা যেসব বক্তব্য দিচ্ছেন, সেগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না।

রুমিন ফারহানান বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জায়েদ উর রহমান গত ৯ নভেম্বর বলেছেন, শেখ হাসিনা নিজে ফিরুক কিংবা তাকে ফিরিয়ে আনা হোক, সরকারের চাওয়া একটাই—সরকার তার দেশে ফেরা ঠেকাতে চায় না। তিনি আরও বলেছেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও শেখ হাসিনা এখনও বাংলাদেশের নাগরিক। এখন তার পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। গত ৯ নভেম্বর তিনি বলেছেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই। আবার অন্য বক্তব্যে তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তুলে ধরে রুমিন ফারহানা বলেন, গত ৯ নভেম্বর পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আবেদনটির সত্যতা তিনি এখনো যাচাই করতে পারেননি। আবেদনের আইনগত ভিত্তি দেখে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

অন্যদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ৮ ও ১৪ নভেম্বর বলেছেন, সরকার আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে। এখন বাকি সিদ্ধান্ত ভারতের। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেছেন।

রুমিন ফারহানা বলেন, সরকারের বক্তব্যে যে অসংগতিগুলো দেখা যাচ্ছে, তা হলো—উপদেষ্টা পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিচ্ছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরাসরি পাসপোর্ট না দেওয়ার কথা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আবেদন যাচাই করা হয়নি। একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করছেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: