স্পিকারের সভাপতিত্বে চলছে জাতীয় সংসদের অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেল ৩টা ৩১ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের সূচনা করা হয়। বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হবে।
ভোরের আকাশ/জেআ