শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল
চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে তিনি অভিযোগ করেছেন, গণমাধ্যম তার বক্তব্য সম্পূর্ণভাবে প্রকাশ না করায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, শনিবার এক অনুষ্ঠানে ডাক্তারদের বিষয়ে ব্যক্তিগত ভালো অভিজ্ঞতার পাশাপাশি অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু সমালোচনা তুলে ধরেন। তবে সেই সমালোচনা সব চিকিৎসকের জন্য নয়, বরং একশ্রেণির ডাক্তারদের উদ্দেশ্যে করা হয়েছিল।

তিনি বলেন, "পত্রপত্রিকায় যেভাবে বক্তব্য এসেছে, তাতে মনে হতে পারে আমি সব ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ করেছি। কিন্তু এটি সঠিক নয়। দেশের বিপুল সংখ্যক ডাক্তার সততা ও দক্ষতার সঙ্গে রোগীদের সেবা দিচ্ছেন। তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।"

তবে কিছু চিকিৎসকের বিরুদ্ধে রোগীর কথা মনোযোগ দিয়ে না শোনা, অপ্রয়োজনীয় টেস্ট দেওয়া এবং ওষুধ কোম্পানির সঙ্গে যোগসাজশের অভিযোগ আছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, "এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।"

এর আগে শনিবার (১৬ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন, "বাংলাদেশের বড় হাসপাতালগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে ডাক্তারদের দেখা করার জন্য নির্দিষ্ট সময় কেন বরাদ্দ থাকে, যা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না? চিকিৎসকরা কি ওষুধ কোম্পানির দালাল হিসেবে কাজ করছেন?"

তার এ বক্তব্যে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ড্যাব, ন্যাশনাল ডক্টরস ফোরাম ও জাতীয় নাগরিক পার্টি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়।

ভোরের আকাশ//হ.র

আসিফ নজরুলআইন উপদেষ্টাদুঃখ প্রকাশ

শেয়ার করুন: