শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যানচলাচল স্বাভাবিক

সাতরাস্তা মোড়ের অবরোধ তুলে নিল কারিগরি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা তিন ঘণ্টা অবরোধের পর তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে সরে গেছেন কারিগরি শিক্ষার্থীরা। ফলে দীর্ঘ সময় পর ওই সড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা সড়কের অবস্থান ছেড়ে দেন।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদে এবং চার দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীরা তেজগাঁও সাতরাস্তায় এ অবরোধ কর্মসূচি পালন শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় ওই সড়কে যানবাহন চলাচল। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সময় গড়াতেই যানজটের প্রভাব পরতে শুরু করে রাজধানী ঢাকাজুড়ে। ফলে রাজধানীর অধিকাংশ সড়কে দেখা দেয় যানজট। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

তবে দুপুর ২টার পর সড়কের অবস্থান ছাড়লে শুরু হয় যানচলাচল। ফলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে গাড়ি চলাচল।

শিক্ষার্থীদের ৪ দফা দাবি হলো
১. প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে।
৩. কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।

ভোরের আকাশ/মো.আ.

যানচলাচলমহাসড়ক অবরোধতেজগাঁও সাতরাস্তাশিক্ষার্থী

শেয়ার করুন: