শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মূল্যবোধভিত্তিক শিক্ষা গড়বে আদর্শ ও দক্ষ ভবিষ্যৎ প্রজন্ম : সেনাপ্রধান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ১:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (এআইআইআই)-এর উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এ প্রতিষ্ঠানের লক্ষ্য হলো ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যা ভবিষ্যতে নৈতিক, সুশৃঙ্খল ও দক্ষ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেনাপ্রধান জানান, প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম শিক্ষা কার্যক্রম ক্যামব্রিজ কারিকুলাম অনুসারে পরিচালিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, চারিত্রিক বিকাশ ও আন্তর্জাতিক মানের শিক্ষায় সমৃদ্ধ করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, মূল্যবোধভিত্তিক এই শিক্ষা উদ্যোগ শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তোলার পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

আরও পড়ুন

রোহিঙ্গা সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ডলার অনুদান

অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন সেনাপ্রধান।

সংশ্লিষ্টরা জানান, আধুনিক শিক্ষা ও ইসলামিক মূল্যবোধের সমন্বয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালিত হবে।

ভোরের আকাশ/জেআ

জেনারেল ওয়াকার-উজ-জামানবাংলাদেশ সেনাবাহিনী

শেয়ার করুন: