শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ফ্রান্স দূতাবাসের শ্রদ্ধা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকার ফ্রান্স দূতাবাস।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বার্তায় ফ্রান্স দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

ফ্রান্স দূতাবাস জানায়, বাংলাদেশের জাতীয় কবি ও ‘বিদ্রোহী কবি’ কাজী নজরুল ইসলামের প্রতি তারা গভীর শ্রদ্ধা নিবেদন করছে। তার কবিতা, সংগীত ও দর্শন স্বাধীনতা, সাম্য, মানবতা ও শান্তির সর্বজনীন বার্তা দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

বার্তায় বলা হয়, নজরুলের সৃষ্টিশীলতা শুধু বাংলা সাহিত্য ও সংস্কৃতির সম্পদ নয়, বরং তা বিশ্বজনীন মূল্যবোধের প্রতিফলন। তাঁর লেখনী অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি জুগিয়েছে।

কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৭ আগস্ট (বাংলা ১২ ভাদ্র) ঢাকায় মৃত্যুবরণ করেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়।

আরও পড়ুন

নোয়াখালীর পরিচ্ছন্ন ব্যক্তিত্ব এমপি পুত্র আবু সালেহ সবুজ

তার মৃত্যুবার্ষিকীর ৫০ বছর উপলক্ষে বাংলাদেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নজরুল ইসলামকে তার বিপ্লবী চেতনা, অসাম্প্রদায়িক মানবতাবাদ এবং সাম্যের দর্শনের জন্য ‘বিদ্রোহী কবি’ হিসেবে অভিহিত করা হয়। তার রচিত গান ও কবিতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন গণআন্দোলনে অনুপ্রেরণার উৎস হিসেবে ব্যবহৃত হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

শ্রদ্ধাকাজী নজরুল ইসলামফ্রান্স দূতাবাস

শেয়ার করুন: