শিরোনাম
মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমানঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনামহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমানঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ ‘সুন্দরভাবে ও শান্তিপূর্ণভাবে’ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট।’

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে ভোটগ্রহণ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনে এ কথা জানান ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, ‘বিকাল ৪টা পর্যন্ত সব কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুপুর ২ টা পর্যন্ত ৪৮ শতাংশ ভোট পড়েছে। গণনা শেষে পুরোটা বলতে পারব।’

তিনি এ সময় বলেন, ‘আমরা একটি সুন্দর ভোট সম্পন্ন করেছি। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

আরও পড়ুন

সরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত

সচিব এ সময় আরও বলেন, ‘প্রিজাইডিং অফিসারের কার্ডে ছবি নেই এটি জানার পরই আমরা রিটার্নিং অফিসারকে জানিয়েছি। তিনি পরিচয় নিশ্চিত করেছেন।’

আখতার আহমেদ বলেন, ‘কম বয়সী যারা ভোটকেন্দ্রে গেছিলেন তারা ভোটার না। কৌতুহল হতে পারে, দলীয় পরিচয় থাকতে পারে, তবে আমরা সেটি সাথে সাথে সলভ করেছি।’

ভোরের আকাশ/এনএস

ইসি সচিব

শেয়ার করুন: