শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে চট্টগ্রাম সফরে মা‌র্কিন রাষ্ট্রদূত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চট্টগ্রাম সফর করেছেন। তার এই প্রথম সফরে ব্যবসায়িক ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে তিনি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ঘোষণা দেন। 

মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের চট্টগ্রাম সফর নি‌য়ে মঙ্গলবার (২৭ জানুয়া‌রি) ঢাকার মা‌র্কিন দূতাবা‌সের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন উচ্চমানের গমের আগমন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন, যা আমেরিকার কৃষক এবং বাংলাদেশের কৃষিপণ্য আমিদানিকারকদের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যকে আরও এগিয়ে নেবে। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের উপকরণ ব্যবহার করে আসা বিএসআরএম স্টিল ও পাহাড়তলী টেক্সটাইল মিলস পরিদর্শন করেন। সফরের মাধ্যমে তিনি তুলে ধরেন- কীভাবে আমেরিকান উদ্ভাবন বাংলাদেশে শিল্পখাতের প্রবৃদ্ধিতে অবদান রাখছে।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন নতুন আমেরিকান কর্নার পরিদর্শন করেন এবং মেয়র শাহাদাত হোসেন ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস. এম. নছরুল কদিরের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সেখানে যুক্তরাষ্ট্র সরকারের এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রাক্তন অংশগ্রহণকারীদের সঙ্গেও কথা বলেন। চট্টগ্রাম ওয়ার সেমেটারিতে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত আমেরিকার পাইলট অফিসার উইলিয়াম বি. রাইস-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

চট্টগ্রামের জনগণের সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যিক সুযোগ এবং নিরাপত্তা বিষয়ে সহযোগিতা আরও গভীর করার মাধ্যমে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের এই সফর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।

ভোরের আকাশ/এসএইচ

চট্টগ্রামমার্কিন রাষ্ট্রদূত

শেয়ার করুন: