শিরোনাম
৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েনস্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার ৫৭৫ টাকা১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনারূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালাননেপালে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের আঘাতইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ১৫আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েনস্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার ৫৭৫ টাকা১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনারূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালাননেপালে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের আঘাতইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ১৫আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা

আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে করে সেখানে যাবেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী আজ সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে যাবেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলন স্থল ঘুরে দেখার পাশাপাশি সেখানে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

আরও পড়ুন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হবে। বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।

উপ-প্রেস সচিব জানান, মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

ভোরের আকাশ/ইউএম
 

প্রধানমন্ত্রী তারেক রহমান

শেয়ার করুন: