শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এনবিআর বিভাজন ইস্যুতে ২৪ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভাজন ইস্যুতে আন্দোলনে অংশ নেওয়ার কারণে সাময়িক বরখাস্তের পর লঘুদণ্ড পাওয়া ২৪ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছে সরকার।

গত ২ সেপ্টেম্বর এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহসান হাবিব স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে এসব প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে দণ্ডপ্রাপ্ত ২৪ কর্মকর্তার লঘুদণ্ড মওকুফের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়।

জানা গেছে, এনবিআর বিভাজনের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে এসব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। ওই মামলার পর তাদের লঘুদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন

হজ প্যাকেজের উদ্বৃত্ত টাকা ফেরত পাচ্ছেন ৪৩৪১ হাজি

পরবর্তী সময়ে সরকারের কাছে শাস্তি মওকুফের আবেদন করা হলে বিষয়টি বিবেচনা করে তাদের ওপর দেওয়া লঘুদণ্ড মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আরোপিত লঘুদণ্ড প্রত্যাহার করা হয়েছে।

ভোরের আকাশ/জেআ

জাতীয় রাজস্ব বোর্ড

শেয়ার করুন: