শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

হজ প্যাকেজের উদ্বৃত্ত টাকা ফেরত পাচ্ছেন ৪৩৪১ হাজি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজিকে হজ প্যাকেজের উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দিচ্ছে সরকার। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে ১০ জন হাজির হাতে ফেরতের চেক তুলে দেওয়া হয়েছে। বাকি হাজিদের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, এমপি ও ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য তিনটি প্যাকেজ ছিল। বাড়িভাড়া নির্ধারিত অর্থের চেয়ে কমে সম্পন্ন হওয়া ও বিভিন্ন সেবা খাতে নেগোশিয়েশনের মাধ্যমে ব্যয় কমায় প্যাকেজভিত্তিক খরচের কিছু অর্থ অব্যবহৃত থাকে। হিসাব-নিকাশ শেষে সেই উদ্বৃত্ত অর্থ সংশ্লিষ্ট হাজিদের ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে রোববার ১০ জন হাজির হাতে আনুষ্ঠানিকভাবে রিফান্ডের চেক তুলে দেওয়া হয়। অন্য হাজিদের অর্থ ইএফটির মাধ্যমে তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২৩ জন হাজির চিকিৎসা ব্যয় তাদের স্বাস্থ্যবিমার নির্ধারিত অর্থের চেয়ে বেশি হওয়ায় তারা কোনো অর্থ ফেরত পাবেন না।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি হাজিদের কাছ থেকে নেওয়া অর্থের সঠিক হিসাব দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। হাজিদের কাছ থেকে নেওয়া অর্থের মধ্যে যে অর্থ ব্যয় হয়নি, হিসাব সম্পন্ন করে তা সংশ্লিষ্ট হাজিদের ফেরত দেওয়া হচ্ছে।

মন্ত্রণালয়ের ভাষ্য, ২০২৬ সালের হজ ব্যবস্থাপনাকে আগের বছরের তুলনায় আরও সাশ্রয়ী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়িভাড়া ও সার্ভিস চার্জ কমানোর পাশাপাশি হাজিদের সেবার মান বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এ কাজে বিমান পরিবহন, স্বাস্থ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।

আরও পড়ুন

রাজধানীতে নারী গুলিবিদ্ধের ঘটনায় তিনজন গ্রেপ্তার

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, হজের ব্যয় কমিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য হজকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করা সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এ বছরের হজ ব্যবস্থাপনায় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

হজ ব্যবস্থাপনায় হাজিদের কাছ থেকে নেওয়া অর্থের যে অংশ ব্যয় হয়নি, তা ফেরত দেওয়ার মাধ্যমে অর্থের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

ভোরের আকাশ/জেআ

পবিত্র হজ

শেয়ার করুন: