উপজেলা পর্যায়ে চিকিৎসকের অভাব, কর্মরত মাত্র এক-পঞ্চমাংশ

দেশের অধিকাংশ মানুষ উপজেলা পর্যায়ে বসবাস করলেও চিকিৎসাসেবা দিতে সেখানে রয়েছেন মোট চিকিৎসকের মাত্র ২০ শতাংশ। ফলে গ্রামীণ ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে। উপজেলা পর্যায়ে চিকিৎসকের প্রায় অর্ধেক পদই শূন্য রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত ১১তম ক্যান্সার সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকরা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে থাকতে চান। ফলে উপজেলা পর্যায়ে চিকিৎসকের সংকট তৈরি হচ্ছে। এ পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন।
তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ উপজেলা পর্যায়ে বসবাস করলেও সেখানে চিকিৎসক স্বল্পতা রয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ বৈষম্য দূর করা জরুরি।
ভোরের আকাশ/জেআ