নাগেশ্বরীতে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রামে সন্ত্রাস বিরোধী মামলায় নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান রনিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) নাগেশ্বরী উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
আসাদুজ্জামান রনি বামনডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে। সে জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, চেয়ারম্যান আসাদুজ্জামন রনি ২০২৫ সালের ১০ অক্টোবর দায়ের করা সন্ত্রাস বিরোধী একটি মামলার তালিকাভূক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাগেশ্বরী সদর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার আসাদুজ্জামান রনিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/সু.পা