ফায়ার ফাইটার শামীমের মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের কর্মী শামীম আহমেদ (৪২) মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা শামীম আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একইসঙ্গে দগ্ধ হয়ে চিকিৎসাধীন চার ফায়ার সার্ভিস সদস্য ও একজন স্থানীয় যুবকের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “ফায়ার ফাইটাররা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের জীবন বাঁচানোর যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেটের একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর চেষ্টায় গিয়ে শতভাগ দগ্ধ হন ফায়ার ফাইটার শামীম আহমেদ। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন—
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম,
ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৫),
ফায়ার ফাইটার নূরুল হুদা (৪০) ও জয় হাসান (২৪),
স্থানীয় দোকানি আল-আমিন বাবু (২২)।
ভোরের আকাশ//হ.র