রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৬টি মামলা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১২৭ জন, গুলশান বিভাগে ৩১ জন, উত্তরা বিভাগে ৫০ জন এবং গোয়েন্দা বিভাগে ৫ জন রয়েছেন।
অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছোরা, একটি গ্রেনেড, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা, ৩ দশমিক ২ গ্রাম গুঁড়া ইয়াবা, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
ভোরের আকাশ/সু.পা