হজযাত্রীদের সুষ্ঠু ও নির্বিঘ্ন হজ পালনে সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী

হজযাত্রীদের সুষ্ঠু ও নির্বিঘ্ন হজ পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ-২০২৭ এর হজযাত্রী পরিবহনবিষয়ক এক সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন।
সভায় হজ এজেন্সিগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় হজযাত্রীদের সুষ্ঠু ও নির্বিঘ্ন হজ পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
ভোরের আকাশ/ ইউএম