শিরোনাম
আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: জ্বালানিমন্ত্রীসোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীহাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েনআগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: জ্বালানিমন্ত্রীসোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীহাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করলেন শ্রমমন্ত্রী

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার বিধান অনুযায়ী ছয় সদস্যের এই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান। নিরপেক্ষ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।

বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

এ ছাড়া সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের সদস্য হিসেবে এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাবুল আখতারকে মনোনীত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বলেন, নতুন মজুরি বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি পূরণ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শ্রমিকেরা দ্রুত রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ কলকারখানায় কাজে ফিরবেন এবং উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখবেন।

আরও পড়ুন

শেরপুরে জাতীয় যুব দিবস উদযাপন, ঋণের চেক ও গাছ বিতরণ

নতুন নিম্নতম মজুরি কবে নির্ধারণ করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মজুরি বোর্ড আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে স্বাধীনভাবে পারস্পরিক আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে উপযুক্ত মজুরি নির্ধারণ করবেন।

সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

গার্মেন্টস শ্রমিক

শেয়ার করুন: