শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কানাডার সঙ্গে বিনিয়োগ সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ মে ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কানাডার সঙ্গে বিনিয়োগ সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
কানাডার সঙ্গে বিনিয়োগ সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশে কানাডার বিনিয়োগ ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থপিলের সঙ্গে বৈঠককালে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, কানাডার শীর্ষস্থানীয় কোম্পানির সিনিয়র নির্বাহীদের নিয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পল থপিল। এ দলে বেল হেলিকপ্টার, ব্ল্যাকবেরি, গিলডান অ্যাকটিভওয়্যার, জেসিএম পাওয়ার এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনস-এর প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

বৈঠকে পল থপিল বলেন, “আমরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনায় বিশ্বাস করি। বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতেই আমি এই প্রতিনিধি দল নিয়ে এসেছি।” তিনি ড. ইউনূসের নেতৃত্বে গৃহীত সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করে বলেন, “আপনি সাহসী ও জরুরি কিছু সংস্কার করেছেন। আপনার গঠিত উপদেষ্টা দল ও সরকারের উদ্যোগে আমরা ইতোমধ্যে অগ্রগতির স্পষ্ট ইঙ্গিত দেখতে পাচ্ছি। এসব পদক্ষেপ টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করছে।”

উত্তরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “আমরা এক ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতি থেকে পুনর্গঠনের চেষ্টা করছি। গত ১৫ বছর যেন একটানা ভূমিকম্প চলেছে। সেই কঠিন বাস্তবতা থেকে সংস্কারের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের এ যাত্রায় কানাডার মতো বন্ধুদের পাশে দরকার।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ এখন শিল্প সম্প্রসারণের জন্য প্রস্তুত এবং আঞ্চলিক রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে ওঠার বিশাল সম্ভাবনা রাখে। বিনিয়োগকারীদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। এখানে উৎপাদন করে বিভিন্ন আন্তর্জাতিক বাজারে পুনঃরপ্তানির সুযোগ রয়েছে। আমাদের জনগণকে প্রশিক্ষণ দিতে আমরা প্রস্তুত এবং কানাডার ব্যবসায়ীদের সঙ্গে অংশীদার হতে আগ্রহী।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

কানাডীয় প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং, সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস, বেল হেলিকপ্টারের উইলিয়াম ডিকি, ব্ল্যাকবেরির ব্র্যাড কোলওয়েল, এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার লাডিসলাউয়া পাপারা, গিলডান অ্যাকটিভওয়্যারের জুয়ান কন্ট্রেরাস, জেসিএম পাওয়ারের মো. আলী এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনস-এর টনি র‌্যাডফোর্ড।

ভোরের আকাশ//হ.র

প্রধান উপদেষ্টাকানাডা

শেয়ার করুন: