শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সংশোধিত বদলি নীতিমালা জারি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সংশোধিত বদলি নীতিমালা জারি করা হয়েছে। বুধবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন শিক্ষক তার কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। বদলিকৃত শিক্ষকের ইনডেক্স নম্বর আগের প্রতিষ্ঠান থেকে নতুন প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে স্থানান্তর করা হবে। এছাড়া, সরকার জনস্বার্থে যেকোনো সময় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বদলি করতে পারবে।

এই নীতিমালা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ)–এর এমপিওভুক্ত শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের চাহিদা ও বিবরণ নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে।

প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষকদের কাছ থেকে আবেদন আহ্বান করবে। সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান এবং একই বিষয়ের শিক্ষক—সমপদে শূন্যপদ থাকা সাপেক্ষে প্রতিবছর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি এবং নতুন কর্মস্থলে যোগদানের কার্যক্রম সম্পন্ন হবে।

আরও পড়ুন

সিএসই শিক্ষার্থী ফারিহার রহস্যজনক মৃত্যু

আবেদনকারী শিক্ষক প্রথমে নিজের জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে, নিজ বিভাগের যেকোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে। এছাড়া, শিক্ষক তার স্বামী বা স্ত্রীর নিজ জেলা অথবা কর্মস্থল (সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত প্রতিষ্ঠান)–এ বদলির জন্য আবেদন করতে পারবেন।

প্রথম যোগদানের পর কমপক্ষে দুই বছর চাকরি পূর্ণ হলে শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন। একজন শিক্ষক তাঁর কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির আবেদন করার সুযোগ পাবেন।

ভোরের আকাশ/এনএস

এমপিওভুক্ত শিক্ষকনীতিমালা জারি

শেয়ার করুন: