শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিদেশের সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন, কনস্যুলেট, দূতাবাস এবং রাষ্ট্রদূতদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত কোনো আনুষ্ঠানিক নথি বা লিখিত বার্তার মাধ্যমে নয়, বরং মৌখিকভাবে জানানো হয়েছে সংশ্লিষ্টদের।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে বিষয়টি অবহিত করা হয়েছে। এরপর তাদের দায়িত্ব দেওয়া হয়েছে নির্দেশনার বিষয়টি অন্যান্য মিশনে পৌঁছে দেওয়ার এবং প্রয়োগ ও পর্যবেক্ষণের দায়িত্বও পালন করার।

কয়েকটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানিয়েছে, দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে এই নির্দেশনা টেলিফোনে দেওয়া হয়েছে। তবে অধিকাংশ মিশন এখনো এ সংক্রান্ত কোনো লিখিত চিঠি বা ই-মেইল পায়নি।

বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকা থেকে ফোনে জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। বিষয়টি লিখিত নয়, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্যান্য মিশনকেও জানাতে এবং এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নজরে রাখতে।

আরেকজন কূটনীতিক বলেন, আমাদের মিশনে বিষয়টি জানানো হয়েছে কাছাকাছি আরেকটি দূতাবাসের মাধ্যমে। আবার আমাদের অঞ্চলের রাষ্ট্রদূতও সরাসরি অবগত করেছেন। এটি স্পষ্ট যে কেন্দ্র থেকে একটি বার্তা এসেছে, তবে এখনো সব মিশন সেটি আনুষ্ঠানিকভাবে পায়নি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত আমি নিজে কোনো নির্দেশ পাইনি। তবে হাইকমিশনারের কাছে বার্তা পৌঁছেছে কি না, তা নিশ্চিত নই।

ভোরের আকাশ/মো.আ.

দূতাবাসরাষ্ট্রদূতরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনবাংলাদেশ

শেয়ার করুন: