মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচনে যুক্তরাজ্যের অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের পুরোনো একটি ছবি পোস্ট করে বার্তায় আরও বলা হয়, দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।
ভোরের আকাশ/জেআ