শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার

ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় তার নাম আসামি তালিকায় রয়েছে।

রবিবার (২৪ আগস্ট) রাতে বরিশালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। পরে তাকে ঢাকায় আনা হচ্ছে।

মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। এ মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনকে।

এ ছাড়া একই মামলায় এর আগেই তার বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলায় মোট ২৫ জনকে নামীয় আসামি এবং আরও প্রায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ভোরের আকাশ/হ.র

গ্রেফতার

শেয়ার করুন: