শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিপিএম পদকে ভূষিত হলেন সেই পুলিশ সদস্য রিয়াদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৫, ১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পিপিএম পদকে ভূষিত হলেন সেই পুলিশ সদস্য রিয়াদ
পিপিএম পদকে ভূষিত হলেন সেই পুলিশ সদস্য রিয়াদ

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পুলিশ সদস্যের দায়িত্ব পালন করার একটি ভিডিও ভাইরাল হয়। নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে পুলিশ সদস্যদের কাজের ধরণ দেখে প্রশংসা করেন। সেই পুলিশ সদস্যের নাম কনস্টেবল মো. রিয়াদ হোসেন। পুলিশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’ পদক পাচ্ছেন পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ রাষ্ট্রপতির আদেশে এই পদক প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেন। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন প্রকাশ করে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব ও বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগের জন্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হয়েছে। এই পদক তার যথাযথ কাজের স্বীকৃতি হিসেবে দেয়া হয়েছে।

পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেনের পদক প্রাপ্তির বিষয়টি আলাদা কারণে আলোচনায় এসেছে। গত বছর, তিনি শান্তিপূর্ণভাবে একটি আন্দোলন দমনে অংশ নেন এবং লাঠিপেটার পরিবর্তে অভিনয় করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সক্ষম হন। তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়। ভিডিওটি ভাইরাল হয়ে ওঠে এবং পরবর্তীতে গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি জানান, এই পরিস্থিতি মোকাবেলায় তার পুলিশ প্রশিক্ষণ ছিল গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ের সামনের রাস্তা থেকে আন্দোলনকারীদের সরাতে গায়ে আঘাত না করে রাস্তায় লাঠি মেরে, পাশে বৈদ্যুতিক খুঁটিতে বাড়ি দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন পুলিশ সদস্য রিয়াদ। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তাকে প্রশংসায় ভাসান।

ভোরের আকাশ/এসএইচ

ছাত্র-আন্দোলনরিয়াদ হোসেনপিপিএম পদকপুলিশ

শেয়ার করুন: