শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৃষ্টিতে রাজধানীবাসীর ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানীতে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নানামুখী ভোগান্তির মুখে পড়েছেন নগরবাসী। বৃষ্টিপাত তীব্র না হলেও দীর্ঘসময় ধরে চলায় সৃষ্টি হয়েছে যানজট, গণপরিবহন সংকট ও জীবনযাত্রায় বিঘ্ন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে এসব এলাকা ঘুরে দেখা গেছে, হালকা বৃষ্টিতে রাস্তাজুড়ে যানবাহনের গতি অনেকটা থেমে গেছে। গাড়িগুলো হর্ন বাজিয়েও এগোতে পারছে না। সড়কের দুই পাশে অফিসগামী মানুষ দাঁড়িয়ে বাসের অপেক্ষায়। কেউ ছাতা মাথায়, কেউ আবার ভিজে ছাতা ছাড়াই দৌড়াচ্ছেন বাস ধরতে। এই সুযোগে রিকশা ও সিএনজির ভাড়াও বেড়ে গেছে।

মিরপুর, মোহাম্মদপুর, পুরান ঢাকা, খিলগাঁও, নিউ মার্কেট, উত্তরাসহ বিভিন্ন এলাকায় গতকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবীরা।

বিশেষ করে বনানী মোড় থেকে শুরু করে মহাখালী পর্যন্ত দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে প্রাইভেটকার ও বাস। হালকা বৃষ্টির কারণে গাড়িচালকরা ধীরে চালাচ্ছেন, ফলে ছোট ছোট মোড়ে গাড়ির চাপ আরও বেড়ে যাচ্ছে।

অফিসগামী বাসের এক যাত্রী বলেন, প্রতিদিন অফিসে যেতে এক ঘণ্টা লাগে। আজ এক ঘণ্টার বেশি সময় ধরে বাসে বসে আছি। এখনও বনানী পার হতে পারিনি।

জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও ফার্মগেট এলাকায়ও একই দৃশ্য দেখা গেছে। এসব এলাকায় রাস্তায় পানি জমেনি, তবে বৃষ্টির কারণে অনেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেছেন। ফলে সড়কে গাড়ির সংখ্যা বেড়ে গেছে। সিগন্যালের মোড়ে মোড়ে যানজট আরও প্রকট হয়ে উঠেছে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানী ঢাকায় ধারাবাহিকভাবে কম-বেশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের প্রথমার্ধের পুরো সময়জুড়ে থাকতে পারে মেঘলা আকাশ। ফলে তাপমাত্রাও আগের তুলনায় সামান্য পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।

সকালের এক পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশের নিচে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

ভোরের আকাশ/তা.কা

আবহাওয়ার খবরবৃষ্টি

শেয়ার করুন: