শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

মাদরাসা শিক্ষা, কওমি মাদরাসার স্বকীয়তা এবং দ্বীনি শিক্ষাব্যবস্থার মর্যাদা রক্ষার লক্ষ্য নিয়ে ‘বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদ’ নামে একটি জাতীয় সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। একই সঙ্গে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য সংগঠনটির ৫১ সদস্যবিশিষ্ট প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর লালবাগে বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি শায়েখ আব্দুল হক এ কমিটি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন শায়েখ নেছার আহমদ আন-নাছেরী, শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, মাওলানা যোবায়ের আহমদ, মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, মাওলানা সালমান রহমান, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আমির আহমদ রহমানী, মুফতি তৌহিদুল ইসলাম, মাওলানা নোমান তাফহিমসহ সংগঠনের নেতারা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মাদরাসা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং এটি কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমসম্পন্ন নাগরিক গঠনের অন্যতম ভিত্তি। সাম্প্রতিক সময়ে মাদরাসা শিক্ষা ও কওমি মাদরাসার বিরুদ্ধে বিভিন্ন মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রেক্ষাপটে এসব অপতৎপরতার যৌক্তিক ও শান্তিপূর্ণ মোকাবিলা, জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করাই সংগঠনের মূল উদ্দেশ্য।

সংগঠনটি দেশের আলেম-ওলামা, মুহতামিম, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দ্বীনপ্রেমী মানুষের সমন্বয়ে মাদরাসা শিক্ষার ইতিবাচক অবদান তুলে ধরা, শিক্ষা-সংক্রান্ত সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে জানানো হয়।

ঘোষিত কমিটিতে—

  • সভাপতি: শায়েখ আব্দুল হক
  • সিনিয়র সহ-সভাপতি: শায়েখ নেছার আহমদ আন-নাছেরী
  • মহাসচিব (সাধারণ সম্পাদক): শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা যোবায়ের আহমদ, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা আব্দুর রহমান মৃধা ও মুফতি মাছুম বিল্লাহ মাহমুদী, সাংগঠনিক সম্পাদক হিসেবে মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, অর্থ সম্পাদক মুফতি জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, দফতর সম্পাদক মাওলানা আমির আহমদ রহমানী, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মাকসুদুল হক মাদানী এবং আইন বিষয়ক সম্পাদক মুফতি তৌহিদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন

সাংবাদিকদের স্বার্থরক্ষায় সরকার পাশে থাকবে: বরিশালে তথ্যমন্ত্রী

এ ছাড়া দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করে সহ-সভাপতি, সহ-সম্পাদক ও নির্বাহী সদস্যসহ মোট ৫১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে দেশের সর্বস্তরের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের এই উদ্যোগ সফল করতে দোয়া, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ভোরের আকাশ/এনএ

কমিটি ঘোষণাবাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদে

শেয়ার করুন: