শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিকিৎসকের নেতৃত্বে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আরও একজন গ্রেপ্তার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁও থানাধীন রেলগেট মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোস্তাফিজুর রহমান বাবু (৪৭)।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে আসামি মোস্তাফিজুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর দুপুরে খিলগাঁও দক্ষিণ সিগন্যালে ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলাম ডিউটিরত ছিলেন। এ সময় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. আনোয়ার হোসেন ব্যক্তিগত গাড়ি নিয়ে সিগন্যালে আটকে পড়েন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি কনস্টেবল রবিউলকে গালিগালাজ করেন এবং টাকা নিয়ে সিগন্যাল ছাড়ার অভিযোগ করেন। এ সময় পুলিশ সদস্য প্রতিবাদ করলে হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন তিনি।

তিনি আরও বলেন, পরে বিকেল ৩টার দিকে ডা. আনোয়ার হোসেন ১০-১২ জনকে নিয়ে ৬-৭টি মোটরসাইকেলে ঘটনাস্থলে ফিরে আসেন। তারা কনস্টেবল রবিউল ইসলামকে লাথি মেরে মাটিতে ফেলে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় এগিয়ে আসা এএসআই রবিউল হাসানকেও ধাক্কা দিয়ে তার পোশাকের হ্যান্ডব্যাজ ছিঁড়ে ফেলা হয়। খবর পেয়ে আশপাশের পুলিশ সদস্যরা এসে তাদের উদ্ধার করেন।

এ ঘটনায় কনস্টেবল রবিউল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এরপর ডা. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ মোস্তাফিজুর রহমান বাবুকেও গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/তা.কা

ঢাকা ট্রাফিকসিআইডিপুলিশ

শেয়ার করুন: