শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাস দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে বিআরটিএর নানান নির্দেশনা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সড়কে বাস চলাচল, ফেরিঘাট ও লেভেল ক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।

দুর্ঘটনার সময় বাস যাত্রীদের দ্রুত বের হয়ে আসার বিষয়টি নিশ্চিত করতে বৃহস্পতিবার এসব নির্দেশনা দিয়ে সংস্থাটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।

গেল মার্চে কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে বাস দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি এবং দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস পদ্মায় পড়ে ২৬ জন নিহত হয়। তার এক মাস পর বিআরটিএর তরফে এসব নির্দেশনা এল।

এসি ও নন-এসি দুই ধরনের গণপরিবহনের জন্য এই নির্দেশনা দিয়ে বিআরটিএ বলেছে, “বাসে সড়ক ও মহাসড়কে চলাচল, ফেরিঘাট পারাপার এবং রেল ক্রসিং অতিক্রমকালে দুর্ঘটনা ঘটলে যাত্রীরা দরজা-জানালা দিয়ে দ্রুত বের হতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এতে অনেক ক্ষেত্রে জীবনহানির ঘটনাও ঘটছে।”

এ প্রেক্ষাপটে এসি গণপরিবহনে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন (Emergency Exit)’ চিহ্নিত করার পাশাপাশি জানালার কাচ ভাঙার জন্য এক বা একাধিক উপযুক্ত উপকরণ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, নন-এসি গণপরিবহনের জানালায় পর্দা টানানোর জন্য সমান্তরালভাবে বসানো স্টেইনলেস স্টিলের রড যাত্রীদের বের হওয়ার পথে বড় বাধা সৃষ্টি করে। তাই এসব রড অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

১৫ বছরে শেয়ার বাজার থেকে লুট ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা

বিআরটিএ বলছে, “এসব ব্যবস্থা বাস্তবায়ন হলে দুর্ঘটনার সময় বাস থেকে দ্রুত বের হওয়ার সুযোগ তৈরি হবে এবং যাত্রীদের জীবন রক্ষার সম্ভাবনা বাড়বে।”

নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ এনউব

নানান নির্দেশনা

শেয়ার করুন: