তারেক রহমানের সহায়তায় কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারিয়ে দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় প্রতিবন্ধকতার মুখে থাকা এই বিএনপি নেতার চলাচলের সক্ষমতা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব বা কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাম পা হারানোর পর থেকে দৈনন্দিন চলাফেরায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন আব্দুর রহিম। স্বাভাবিকভাবে হাঁটাচলা ও দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করতেও তাঁকে শারীরিক সীমাবদ্ধতার মুখে পড়তে হতো। এ অবস্থায় তাঁর চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সহজ করতে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।
কৃত্রিম পা ব্যবহারের ফলে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। এতে দৈনন্দিন কাজে অন্যের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।
ভোরের আকাশ/জেআ