শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে পাচারের জন্যই ভারতে ফেনসিডিল তৈরি হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৫, ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পাচার করার জন্যই ভারতে ফেনসিডিল তৈরি হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভারতে কিছু ছোট কটেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। শুধু বাংলাদেশে পাচার করার জন্যই ভারতে ফেনসিডিল তৈরি হয়। যদিও তাদের জিজ্ঞেস করলে তারা অস্বীকার করে।

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

সরকারের পক্ষ থেকে সব সময় দাবি করা হয় মাদকের বিস্তার কমে আসছে। এ বিষয়ে কোনো পরিসংখ্যান আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি কিন্তু কোনো দিন এটা দাবি করিনি। দুটি জিনিস আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি। একটি হলো মাদক, আরেকটি দুর্নীতি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো, কিন্তু মাদক আমরা কমিয়ে এনেছি, এটা আমি কোনো দিন বলিনি। আপনাদের সাহায্য-সহযোগিতা দরকার, এটা কমিয়ে আনতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের পূর্বের আলোচিত মাদক চোরাকারবারি টেকনাফের আব্দুর রহমান বদি ওরফে ইয়াবা বদির মতো বর্তমানে অনেক বদি হয়ে গেছে। তাদের কিভাবে ধরা যায়, সে জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, মাদকাসক্তি নিরাময়ের খরচ অনেক বেশি। তাই নিরাময়কেন্দ্রে যেন না যেতে হয়, সেই চেষ্টা থাকতে হবে।

নিরাময়কেন্দ্রগুলোকে যেন অন্য হাসপাতালে পরিণত করা যেতে পারে, সেই চেষ্টা চালিয়ে যেতে হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

ভোরের আকাশ/এসএইচ

স্বরাষ্ট্র উপদেষ্টাভারতফেনসিডিলবাংলাদেশ

শেয়ার করুন: