শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাইলস্টোন স্কুলে প্রবেশে কড়াকড়ি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রবেশে কঠোর কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন।

বুধবার (২৩ জুলাই) সকাল থেকে মূল ফটক বন্ধ করে ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল ৯টার দিকে কলেজের গেটের সামনে ভিড় করছেন শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ উৎসুক জনতা। কেউ কেউ মোবাইল ফোনে ছবি ও ভিডিও তুলছেন। তবে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

গেটের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্য মো. রফিক বলেন, সকাল থেকে কোনো গণমাধ্যম বা সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন কলেজ কর্তৃপক্ষের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই, সবকিছু তদারকি করছে পুলিশ।

মাইলস্টোন গ্রুপের ডিরেক্টর ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান রাসেল তালুকদার বলেন, আমি এখনো এ বিষয়ে কিছু জানি না। একটি মিটিংয়ে আছি। বিস্তারিত পরে জানাচ্ছি।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে তেজগাঁও বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও ১৬৪ জন।

ভোরের আকাশ/এসএইচ

মাইলস্টোন স্কুলবিমান দুর্ঘটনাপ্রবেশে কড়াকড়ি

শেয়ার করুন: