খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ পাবেন না এসএসএফের নিরাপত্তা: রিজওয়ানা হাসান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণার পর তার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স- এসএসএফকে। এই সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেন না।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা এই তথ্য দেন।
গত মঙ্গলবার গেজেট প্রকাশিত হওয়ায় এই নিয়ে আলোচনা শুরু হয়, বিশেষ করে লন্ডনে অবস্থানরত তারেক রহমান দেশে ফিরে এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, সে বিষয়ে স্পষ্টতা এসেছে যে, গেজেট অনুসারে শুধুমাত্র খালেদা জিয়া এই সুযোগ পাবেন।
এদিকে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, কাতারের আমিরের উদ্যোগে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বৃহস্পতিবার মধ্যরাতের পর তাকে লন্ডনে নেওয়া হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি খালেদা জিয়ার পরিবার চাইলে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি এবং সহযোগিতা সরকারের রয়েছে। সরকারের পক্ষ থেকে আরও সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ