শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে সাইফার কোরের উচ্চপর্যায়ের বৈঠক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা ও ভবিষ্যৎ তথ্য অবকাঠামো আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূনের সঙ্গে জাপানভিত্তিক তথ্য-নিরাপত্তা প্রতিষ্ঠান সাইফার কোর লিমিটেড (Cipher Core Co. Ltd.)-এর একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে নেতৃত্ব দেন জাপানের পুরস্কারপ্রাপ্ত তথ্য-নিরাপত্তা বিজ্ঞানী ও এমআইটি-ভিত্তিক গবেষক প্রফেসর তাকাতোশি নাকামুরা, যিনি কমপ্লিট সাইফার কোর লিমিটেড-এর উদ্ভাবক। আলোচনায় জাতীয় তথ্য-নিরাপত্তা কাঠামো জোরদারকরণ, সরকারি ডিজিটাল সিস্টেমের সুরক্ষা এবং কোয়ান্টাম-প্রতিরোধী প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হয়।

এছাড়া কমিউনিটি পর্যায়ে ডিজিটাল ক্যাশ ব্যবস্থার সম্ভাবনা, মানবসম্পদ উন্নয়ন, বাংলাদেশ–জাপান দক্ষ জনশক্তি সহযোগিতা এবং চামড়া শিল্পে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

উভয়পক্ষ একটি নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত দাউদ আলী, জাপানের সাবেক অর্থ প্রতিমন্ত্রী মোতোইউকি ওদাচি, সাইফার কোর লিমিটেড-এর চেয়ারম্যান আপেল মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাহী ইসলাম। এই প্রতিনিধিদলটি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ডিজিটাল ফাইন্যান্সিং ও আর্থিক তথ্য-নিরাপত্তা নিয়ে ধারাবাহিক আলোচনা করেছে।

ভোরের আকাশ/মো.আ.

প্রধান উপদেষ্টাড. মুহাম্মদ ইউনূস

শেয়ার করুন: