শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের জন্য দেশে সন্ত্রাস ও সহিংসতা চালানো একেবারেই অযৌক্তিক। এই সন্ত্রাস ও নৈরাজ্যে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্প, কলকারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাধার সম্মুখীন হচ্ছে।

আজ রবিবার সকালে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান। এ সময় ডিজাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীসহ দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ডিফেন্স জার্নালিস্টদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সৃষ্ট সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের সমস্যা, রোহিঙ্গা ইস্যু এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল সংযুক্ত আরব আমিরাত

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদের প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এই আদর্শ পাহাড়ি-সমতল সব গোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ন রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের সকল নাগরিককে একত্রিত করতে পেরেছে। বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শই অত্যন্ত বাস্তববাদী।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: