ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে তিনি কার্যপ্রণালী বিধি অনুযায়ী এই সভাপতিমণ্ডলী ঘোষণা করেন।
মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠতার ক্রমানুসারে যেকোনো সদস্য সংসদের অধিবেশনে সভাপতিত্ব করার দায়িত্ব পালন করে থাকেন।
ভোরের আকাশ/আ.র