তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আইন উপদেষ্টার স্ট্যাটাস

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে আজ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন আপিল বিভাগ। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) রায় ঘোষণার পর তিনি এ প্রতিক্রিয়া জানান।
স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ব্যাপক ভাইরাল হয়। অনেকেই আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করেছেন। আবার কেউ কেউ বলেছেন, যুগান্তকারী এক সিদ্ধান্ত।
উল্লেখ্য, বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সব্বোর্চ আদালত। বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন।
ভোরের আকাশ/এসএইচ