শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নতুন বেতন পেতে শুরু করেছেন সরকারি চাকরিজীবীরা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৮:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নতুন বেতন পেতে শুরু করেছেন সরকারি  চাকরিজীবীরা
নতুন বেতন পেতে শুরু করেছেন সরকারি চাকরিজীবীরা

সরকারি চাকরিজীবীরা আজ রবিবার (১ নভেম্বর) থেকে ধাপে ধাপে নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত অনুযায়ী বেতন পেতে শুরু করেছেন সরকারি চাকুরেরা।

তবে কেউ কেউ এখনো নতুন বেতন পাননি, কেউ আবার অক্টোবরের বেতন পেলেও অর্থবছরের প্রথম তিন মাস তথা জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বরের বেতন পাননি।

অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরসহ বিভিন্ন দপ্তরের কর্মীদের সঙ্গে কথা বলে এরকম মিশ্র অভিজ্ঞতার কথা জানা গেছে।

সরকারি কর্মীদের হিসাব সংরক্ষণের দপ্তর থেকে আগের তিন মাসের টাকা ‘ম্যানুয়ালি’ তিন-চার নভেম্বরের দিকে দেওয়া হবে বলেছেন একাধিক কর্মকর্তা।

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, অক্টোবরেরটা আমি পেয়েছি, তবে আমার স্ত্রী এখনো পায়নি। আমাদের বলা হয়েছে, পূর্বেরটা ম্যানুয়ালি হবে। ৩-৪ তারিখে হতে পারে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কেউই আগের বেতন পাননি, বলেন তিনি।

এই মন্ত্রণালয়ের অপর একাধিক কর্মকর্তাও এরকম তথ্য দিয়েছেন।

এনবিআরের এক কর্মকর্তা বলেন, আমি পেয়েছি অক্টোবরেরটা। আগের এরিয়ার হাতে হাতে দেওয়া হবে বলে জানি।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমি ছুটিতে, আমার এখনো কোনো মেসেজ আসেনি।

অর্থ বিভাগের এক কর্মকর্তা অবশ্য বলেছেন, ১৪ লাখ সরকারি কর্মচারী ও আট লাখ পেনশনভোগীর মধ্যে ২৫ অক্টোবর পর্যন্ত যাদের বেতন নির্ধারণ (পে ফিক্সেশন) করতে পেরেছেন, তাদের বাড়তি বেতন রোববার হয়েছে। বাকিদের কয়েকদিনের মধ্যে হবে।

এর বাইরে ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষকের নতুন কাঠামোয় বেতন নিয়ে কাজ চলমান থাকার কথা বলেছেন এ কর্মকর্তা।

সরকারি আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণের ডিজিটাল মাধ্যম আইবাস ++ এর পরিচালক অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল আবেদীনকে একাধিকবার মোবাইলে ফোন করে এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

সর্বনিম্ন গ্রেডে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ বেতন বাড়িয়ে গত ১৯ সেপ্টেম্বর সরকারি চাকুরেদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, নতুন বেতনকাঠামো বাস্তবায়ন হবে ধাপে ধাপে। এর মধ্যে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতন কাঠামোর বাড়তি বেতনের ৪০ শতাংশ পাবেন এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন।

এ ছাড়া ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতন কাঠামোতে বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন।

২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে। আর মূল বেতনের সঙ্গে যেসব ভাতা পেয়ে থাকেন সরকারি চাকুরেরা, সেসব পুরোপুরি বাস্তবায়ন হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

গত ৩০ জুন তারা যে বেতন পেয়েছিলেন, সেটিকে ভিত্তি ধরে বাড়তি প্রাপ্য হিসাব করা হবে।

আরও পড়ুন

লালবাগে যুবককে কুপিয়ে হত্যা

মূল বেতন, ভাতা, বাসা ভাড়া, পেনশনসহ সকল বিষয়ে একের পর এক প্রজ্ঞাপন দিয়ে সরকার নতুন বেতনকাঠামো ধাপে ধাপে কার্যকর করার নির্দেশনা দিয়েছে।

নতুন বেতন কাঠামোর একাংশ এখন থেকে পেলেও ভাতা বা অন্যান্য সুবিধা মিলবে পূর্বের বেতন কাঠামো ধরেই। সে বিষয়ে আগেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সরকার।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: