মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক বাতিল করা হয়েছে।
সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টার বৈঠকটি বাতিল করেছে মার্কিন দূতাবাস।
উল্লেখ্য, ৩ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে ‘আগারগাঁও ব্লকেড’ কর্মসূচি করে শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।
ভোরের আকাশ/এসএইচ