শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫, ১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে নানা গুজব ছড়া‌নো হ‌চ্ছে, এসব গুজব থেকে সবাইকে সোচ্চার থাকাসহ গণমাধ্যম সঠিক সংবাদ প্রচার করলে কোনো গুজবই কা‌জে আসবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিনে বের হয়ে কোন বিশৃঙ্খলা করলে তাদেরকে দমানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে।

মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, কৃষি মন্ত্রণালয় সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, গাজীপু‌রের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

ভোরের আকাশ/এসএইচ

 

স্বরাষ্ট্র উপদেষ্টানির্বাচন

শেয়ার করুন: