শিরোনাম
গাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপজিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধাস্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়াপ্রধানমন্ত্রীর সফর ঘিরে বাগেরহাটে উৎসবের আমেজআইনশৃঙ্খলা রক্ষায় গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েনঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধজাতীয় সংবিধান দিবস আজগাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপজিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধাস্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়াপ্রধানমন্ত্রীর সফর ঘিরে বাগেরহাটে উৎসবের আমেজআইনশৃঙ্খলা রক্ষায় গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েনঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধজাতীয় সংবিধান দিবস আজ

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। এর আগে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তাকে এবার এসআরবির নেতৃত্বে আনা হলো।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

একই প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার সাত পুলিশ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন অতিরিক্ত আইজিপি এবং দুজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফারুক আহমেদ সদ্য সাবেক মহাপরিচালক আহসান হাবীব পলাশের স্থলাভিষিক্ত হয়েছেন।

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং চাঁদাবাজি ও ডাকাতি নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেন ফারুক আহমেদ। গত জুলাইয়ের প্রথম সপ্তাহে এ দায়িত্ব গ্রহণের পর মহাসড়কে অপরাধের সুযোগ কমানো, যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম জোরদারকে অগ্রাধিকার দেন তিনি।

মহাসড়কের নিরাপত্তা বাড়াতে প্রযুক্তিনির্ভর নজরদারির ওপরও গুরুত্ব দেন ফারুক আহমেদ। সরকারের অপরাধ ও মাদক চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসিটিভি নজরদারি চালুর উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ ১৬টি স্থানে স্থাপন করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা। ঢাকা-মাওয়া মহাসড়কেও একই ধরনের প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে অপরাধ, মাদক চোরাচালান ও সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত করার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে যাব: ট্রাম্প

এ ছাড়া মহাসড়কে যানবাহন থেকে চাঁদাবাজি, ডাকাতি ও অন্যান্য অপরাধ ঠেকাতে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা বাড়ানো হয়। অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, দায়িত্ব পালনে জবাবদিহি এবং মহাসড়কে পুলিশের কার্যকর উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব পদক্ষেপের ফলে তার দায়িত্ব পালনকালে মহাসড়কে চাঁদাবাজি ও ডাকাতির ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসে। কিছু ক্ষেত্রে এ ধরনের অপরাধ শূন্যের কোঠায় নেমে আসে বলেও দাবি করা হয়েছে। প্রযুক্তির ব্যবহার, মাঠপর্যায়ে তৎপরতা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় নেওয়া উদ্যোগগুলোকে হাইওয়ে পুলিশের নেতৃত্বে তার উল্লেখযোগ্য কার্যক্রম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ভোরের আকাশ/ইউএম
 

এসআরবিমহাপরিচালক

শেয়ার করুন: