শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ঢাকা ও অন্যান্য শহরে দায়িত্বরত কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নয়াদিল্লির একাধিক সরকারি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ভারত সরকারের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, মূলত পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের (পরিবার) ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন।

নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতীয় কূটনীতিকদের জন্য ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য মিশনগুলোকে সাময়িকভাবে 'নন-ফ্যামিলি' পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এর ফলে কর্মকর্তারা কর্মস্থলে থাকলেও তাদের পরিবার সাথে থাকতে পারবে না।

ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য হিন্দু'র প্রতিবেদন অনুযায়ী, পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হলেও ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত সহকারী হাইকমিশনগুলোর কার্যক্রম বন্ধ হবে না। মিশনগুলো তাদের 'পূর্ণ সক্ষমতা' বজায় রেখে স্বাভাবিক কূটনৈতিক ও কনস্যুলার কাজ চালিয়ে যাবে।

ভোরের আকাশ/মো.আ.

বাংলাদেশ

শেয়ার করুন: