শিরোনাম
বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীবাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

আত্মসমর্পণের আগে কোনো পলাতক আসামি পাসপোর্টের আবেদন করতে পারে না: শিশির মনির

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আত্মসমর্পণের আগে কোনো পলাতক আসামি পাসপোর্টের আবেদন করতে পারে না: শিশির মনির
আত্মসমর্পণের আগে কোনো পলাতক আসামি পাসপোর্টের আবেদন করতে পারে না: শিশির মনির

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, আইনগতভাবে কোনো পলাতক আসামি আদালতের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত পাসপোর্টের জন্য আবেদন বা আপিল করতে পারেন না।

মঙ্গলবার (১০ নভেম্বর) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনের খবরের প্রেক্ষিতে তিনি এই আইনি ব্যাখ্যা দেন।

শিশির মনির বলেন, মানবিক কারণে ও বাংলাদেশে হুমকি থাকায় ভারত সরকার শেখ হাসিনাকে শর্ত সাপেক্ষে আশ্রয় দিয়েছে। তাই, ভারত সরকারের সিদ্ধান্ত পরিবর্তন না হলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।

সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ক্যানসেল হয়ে যায় গত বছরের ৭ জানুয়ারি। কারো পাসপোর্ট ক্যানসেল হয়ে গেলে আইন অনুযায়ী আপিল দায়ের করতে হয়। পাসপোর্ট বাতিল হয়ে গেলে পুনরায় পাসপোর্ট ইস্যু করার কোনো দরখাস্ত করা যায় না। একমাত্র অপশন হলো, আপিল দায়ের করা। সেই অনুযায়ী শেখ হাসিনার পাসপোর্টের জন্য আপিল করা হয়নি। এর পরের বিষয় হচ্ছে, এই পাসপোর্টের জন্য আপিল করা হচ্ছে আইনি পদক্ষেপ। কোনো পলাতক আসামি আইনের অধীনে কোনো দরখাস্ত করতে পারে না। আইনের অধীনে দরখাস্ত করতে গেলে অবশ্যই তাকে আগে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।

তিনি বলেন, স্টিভেন পওলস্ কেসি তিনি পাঠিয়েছেন, তিনি বলেছেন যে তারা এডভাইস (উপদেশ) চাচ্ছে। কি বিষয়ে এডভাইস চাচ্ছে? পাসপোর্ট এবং এনআইডি পাওয়ার জন্য তারা এডভাইস চাচ্ছে হাই কমিশনের কাছে যে কীভাবে নেসেসারি ডকুমেন্টেশন দ্রুতবেগে করা যাবে। তাহলে প্রশ্ন হলো- ইজ ইট এ পাসপোর্ট অ্যাপ্লিকেশন? পাসপোর্ট অ্যাপ্লিকেশন যদি কেউ করে তাহলে কি সে এডভাইস চায়? সে তো প্রার্থনা করে। তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হলো- দিস অ্যাপ্লিকেশন ইজ নট এ পাসপোর্ট রিকোয়ারিং অ্যাপ্লিকেশন। ইট ইজ অনলি এ সিকিং এডভাইস ফর ডকুমেন্টেশন এন্ড এক্সপেডিশিয়াস প্রসেস।

আরও পড়ুন

ঢাবিতে শিক্ষকের প্রাইভেটকারে ককটেল নিক্ষেপ, চালক আহত

এদিকে, নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। সুতরাং পাসপোর্ট আইন অনুযায়ী কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে এটি ইস্যু করার কোনো সুযোগ নেই।

শেখ হাসিনা স্বয়ং ভারতে আছেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে- মন্তব্য করে চিফ প্রসিকিউটর বলেন, কারণ সেখান থেকে তিনি যত বক্তব্য দিয়েছেন, সেখানে তাকে দেখা যায়নি এবং ভার্চুয়াল বক্তব্যগুলোতে তিনিই কিনা সেটাও স্পষ্ট নয়।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: