শিরোনাম
বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীবাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

ঢাবিতে শিক্ষকের প্রাইভেটকারে ককটেল নিক্ষেপ, চালক আহত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাবিতে শিক্ষকের প্রাইভেটকারে ককটেল নিক্ষেপ, চালক আহত
ঢাবিতে শিক্ষকের প্রাইভেটকারে ককটেল নিক্ষেপ, চালক আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে একটি শিক্ষকের প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে, যাতে গাড়ির চালক সোহেল (৩৬) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস (আইবি) বিভাগের ওই শিক্ষকের সিলভার রঙের প্রাইভেটকারটির সামনের উইন্ডশিল্ড (কাচ) সম্পূর্ণ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং মাঝখানে বড় একটি গর্তের সৃষ্টি হয়।

গাড়ির চালক সোহেলকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইমারজেন্সিতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

লাহোর কালান্দার্সের উপদেষ্টা আমিনুল ইসলাম

প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীরা জানান, এফবিএস ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের পাশাপাশি পার্শ্ববর্তী শ্যাডোতেও আরেকটি ককটেল ফাটানো হয়েছে।

এ বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন বলেন, আমাদের পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল। আমরা সিসিটিভি ফুটেজগুলো চেক করছি। আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম এবং ফুটেজটা দেখেছি। বিস্ফোরণে শুধু গাড়ির ড্রাইভার আহত হয়েছেন, আর কেউ আহত হওয়ার খবর আমরা পাইনি। শিক্ষার্থীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।
‎
‎তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে প্রক্টর অফিসকে বিষয়টি জানিয়েছি এবং থানায় খবর দিয়েছি। পুলিশের এক্সপার্টরা এসে আলামত দেখে ডিটেক্ট করতে পারবেন যে ককটেলটি ঠিক কোন জায়গা থেকে মারা হয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: